Sylhet Today 24 PRINT

সালুটিকরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১২ নভেম্বর, ২০১৫

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিশু নিহত হয়েছে। নিহত রামজান আলী (১২) সদর উপজেলার রঙ্গিটিলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এসময় মোটরসাইকেলের চালকও আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা পৌনে চারটায় দুর্ঘটনাটি ঘটে। আহত একই গ্রামের খলিল আহমদকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএমপি’র বিমানবন্দর থানা পুলিশের ওসি গৌছুল হোসেন জানিয়েছেন, সিলেট থেকে কোম্পানীগঞ্জ গামী দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে (সিলেট হ-১২৩৭৭৬) ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী শিশুটি নিহত হয় এবং চালককে গুরুতর আহত হন।

আহত চালককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.