বড়লেখা প্রতিনিধি | ২৬ এপ্রিল, ২০২১
মৌলভীবাজারের বড়লেখায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ২০০ অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়েছে।
প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা এবং ১ কেজি লবণ দেওয়া হয়েছে।
বিতরণের সময় বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ময়নুল হক, সাংবাদিক আব্দুর রব ও লিটন শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।