Sylhet Today 24 PRINT

বড়লেখার শাহবাজপুরে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বড়লেখা প্রতিনিধি |  ১২ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ইউনিয়ন পরিষদ হলরুমে বুধবার সন্ধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগ সভাপতি আলিম উদ্দিন।

আলোচনা সভায় যুবলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রফিক উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবু কালা চন্দ, মুক্তিযোদ্ধা চেরাগ আলী, ওয়ার্ড আওয়ামীলীগে সভাপতি মুদরিছ আলী, বাজার বণিক সমিতির সম্পাদক আক্তার হোসেন, উপজেলা যুবলীগের সদস্য রফিক উদ্দিন, মাসুক উদ্দিন, এম. জুবের আহমেদ, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি খসরুল আমিন, ইউনিয়ন যুবলীগের সদস্য ইসলাম উদ্দিন মন্টু, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এম আর জাকের, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক এম এ রানা, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শিবু নাথ, ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক শোভন রুদ্র পাল, তয়াহিদুর রহমান টিপু, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ভুবনেশ্বর পাল ঝন্টু, আহমেদ হাসান জুয়েল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.