Sylhet Today 24 PRINT

মাধবপুরে করোনা উপসর্গে মারা গেলেন মুক্তিযোদ্ধা

মাধবপুর প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে করোনা উপসর্গ নিয়ে ঢাকা পুলিশ হাসপাতালে মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আরজু মাষ্টার। সোমবার সকাল সাড়ে ৯ টায় তিনি মৃত্যু বরন করেন।

তিনি মাধবপুর উপজেলার সুরমা গ্রামের বাসিন্দা এবং মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার।

 তার বড় ছেলে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক জানান, তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ১৪ এপ্রিল রাজধানীর পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। শাররীক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়ার পর সোমবার সাড়ে ৯ টার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাদ আছর সুরমা গ্রামে হযরত শাহ চাঁন মিয়া (রঃ) মাজার প্রাঙ্গনে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার এবং জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে,দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাাহী রেখে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.