Sylhet Today 24 PRINT

নগরীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ এপ্রিল, ২০২১

সিলেট নগরের শীবগঞ্জ এলাকা থেকে ৪২০ পিস ইয়াবাসহ মো. ছানা মিয়া (৫৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ভোরে র‌্যাব-৯ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা গ্রামের মৃত আখদ্দছ আলীর ছেলে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েম, মেজর সৌরভ মো. অসীম সাতিল, সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান আল আলম এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদারের নেতৃত্বে শাহপরান থানার শীবগঞ্জ সেনপাড়াস্থ বাসা নং (৪৪-২) মফিজুর রহমান ভিলায় অভিযান চালানো হয়। এসময় ২য় তলা থেকে মো. ছানা মিয়াকে গ্রেপ্তার কর হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.