Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা আরজু মাষ্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাধবপুর প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০২১

হবিগঞ্জ মাধবপুরে মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম আরজুকে (৭১) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সকালে করোনা আক্রান্ত হয়ে ঢাকা সেন্ট্রাল পুলিশ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাধবপুর ও চুনারুঘাট-৪ আসনের এমপি ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান ।

সোমবার নিজ বাড়ির পাশে মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মহিউদ্দিন ও থানা পুলিশসহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় শাহজাহানপুর ইউনিয়ন সুরমা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মো. শফিকুল ইসলাম আরজু মাষ্টার মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.