Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৭ এপ্রিল, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাজু মিয়া (১৮) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাজু মিয়া উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামের আলমাছ আলীর পুত্র।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সাজু মিয়ার ফুফাতো ভাই সাংবাদিক মোঃ রুবেল আহমদ।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে গোলাপগঞ্জ যাওয়ার পথে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী এলাকায় আসামাত্র (সিলেট-জকিগঞ্জ সড়ক) একটি বালু ও পাথরবাহী ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা একমাত্র অটো চালক সাজু মিয়া গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল ৩টার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.