Sylhet Today 24 PRINT

ভ্যাকসিন: নগরে আরও ১,৬১৯ জনের দ্বিতীয় ডোজ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক |  ২৭ এপ্রিল, ২০২১

করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সিলেট নগরের আরও ১ হাজার ৬৯১ জন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে এ টিকা প্রদান করা হয়।

এদিন বিকেলে টিকার ব্যবস্থাপনায় থাকায় সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, আজ টিকা গ্রহীতাদের মধ্যে ৯৭৩ জন পুরুষ নারী ৬৪৬ জন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আজ দ্বিতীয় ডোজ টিকা নেন ১ হাজার ৪০৪ জন। এর মধ্যে পুরুষ ৮৩১ জন ও নারী ৫৭৩ জন।

এছাড়া সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে মঙ্গলবার দ্বিতীয় ডোজের টিকা নেন ২১৫ জন। এর মধ্যে পুরুষ ১৪২ জন ও নারী ৭৩ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.