Sylhet Today 24 PRINT

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে সিলেটের তিন উপজেলা

নিজস্ব প্রতিবেদক  |  ২৭ এপ্রিল, ২০২১

জরুরি মেরামত কাজের জন্য সিলেটের দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার বেশিরভাগ এলাকায় বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকিং করে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে সিলেট পল্লী বিদ্যুৎ-২ এর কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম মো. ফয়েজ উল্লাহ বলেন, ওসমানীনগরের কাশিকাপন সাবস্টেশন এবং বিশ্বনাথের রশিদপুর সাবস্টেশনের আওতাভুক্ত লাইনগুলোতে জরুরি মেরামত কাজের জন্য দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথের বেশিরভাগ এলাকায় বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে এর আগেই মেরাতম কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.