Sylhet Today 24 PRINT

কাল ৩ ঘন্টা বিদ্যুৎ থাকবে না নগরের কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ২৭ এপ্রিল, ২০২১

সিলেট নগরের ১১টি এলাকায় আগামীকাল বুধবার (২৮ এপ্রিল) টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। জরুরি মেরামত কাজের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এই তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটের নয়াসড়ক এলাকার ১১ কেভি ফিডারের জরুরি মেরামত কাজের জন্য সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হচ্ছে- কাজীটুলা, রকিবশাহ মাজার, মানিকপীর মাজার, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, কিশোরী মোহন স্কুল, নেহার মার্কেট, জিন্দাবাজার ও আশপাশ এলাকায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.