Sylhet Today 24 PRINT

তাহিরপুরে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

তাহিরপুর প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০২১

বৈশিক করোনা মহামারি ও লকডাউনে সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক পেরিত উপহার সামগ্রী বিরতন করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ইত্যাদি।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের প্রাঙ্গনে উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ উপহার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন ম্যাজিষ্ট্রেট শিল্পী রানী মোদক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাসার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.