Sylhet Today 24 PRINT

আব্দুস সামাদ আজাদের মৃত্যু বার্ষিকীতে তাহিরপুরে মিলাদ মাহফিল

তাহিরপুর প্রতিনিধি  |  ২৭ এপ্রিল, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৬তম মৃত্যু বার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বাদ আসর উপজেলা জামে মসজিদে উপজেলার পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মী ও মুসল্লীগন উপস্থিত ছিলেন।

তাহিরপুর উপজেলার পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিশ্বস্ত সহচর,স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুস সামাদ আজাদ। তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সভার সফল পররাষ্ট্রমন্ত্রী, দেশ সেরা কূটনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এই জাতীয় নেতা আমাদের সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান মরহুম আব্দুস সামাদ আজাদ সাহেবের ১৬ তম প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা জানাই। দয়াময় তাকে স্বর্গবাসী করুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.