Sylhet Today 24 PRINT

আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালিত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ এপ্রিল, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় পরিবারের পক্ষ থেকে বনানী কবরস্থানে পুস্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, মেঝ ছেলে তৌফিকুস সামাদ, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের উবায়দুর রহমান কুবাদ, সামাদ আজাদ স্মৃতি পরিষদ সদস্য সুয়েব আহমদ, জিয়াউল হক, যুবলীগ নেতা মনজুর আজাদ পাবেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাবের আহমদ, মরহুমের নাতি রাইয়ান আজিজ সামাদ আজাদ, আজমাইন আজিজ সামাদ আজাদ। বাদ আছর কলাবাগানস্থ বাস ভবনে মিলাদ মাহফিল ও ইফতার বিতরণ করা হয়।

সুনামগঞ্জে আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম ও অ্যাডভোকেট শুকুর আলীর উদ্যোগে নতুন কোর্ট মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আছর পুরাতন কোর্ট মসজিদের সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের উদ্যোগে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, শিল্প ও বাণিজ্য সম্পাদক দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী, সদস্য রেজাউল আলম নিক্কু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি চান মিয়া, সাবেক সম্পাদক শুকুর আলী, বর্তমান সভাপতি নজরুল ইসলাম, মসজিদ কমিটির সেক্রেটারি নুরুর রব চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট হাসান মাহবুব সাদী, অ্যাডভোকেট ছায়াদুর রহমান তালুকদার, পৌর আওয়ামী লীগ সহ সভাপতি শফিকুল হক, সাবেক ছাত্রলীগ নেতা হিরণ্ময় রায়, পঙ্কজ তালুকদার, বালাগঞ্জ সরকারি কলেজের প্রভাষক অহী আলম রেজা, রাসেল চৌধুরী, তাজিন তিমু, বরুণ কান্তি দে, রাহুল তালুকদার, শিহাব আহমদ, নূর মোহাম্মদ স্বজন, তানজিলুর রহমান, সাজ্জাদ হোসেন নাহিদ, নিহার রঞ্জন তালুকদার, শুভ দাশ, শুভ বণিক, অনুকূল তালুকদার, মুশফিকুর রহমান পীর, স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি জিসান এনায়েত রেজা, সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ, ছাত্রলীগ নেতা রুহুল আমীন নাইম, মামুনুর রশীদ মামুন, সাকিব আহমদ, পিয়াস পাল প্রমুখ।

জগন্নাথপুরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সদস্য আঙ্গুর মিয়া, আফু মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবার হোসেন ভুঁইয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবীবুর রহমান হাবীব, প্রচার সম্পাদক আক্তার হোসেন, যুবলীগ নেতা রাজীব চৌধুরী বাবু, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, মিঠন দেব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.