Sylhet Today 24 PRINT

এফবিসিসিআই\'র পরিচালক হলেন তাহমিন আহমদ

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০২১

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ সভাপতি, সিলেট হোটেল এন্ড গেস্ট হাউস ওউনার্স গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাহমিন আহমদ দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর পরিচালক নির্বাচিত হয়েছেন।

তিনি ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সাল মেয়াদের জন্য এফবিসিসিআইর পরিচালক নির্বাচিত হন।

এফবিসিআইর পরিচালক নির্বাচিত হওয়ায় তাকে সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি আবু তাহের মোঃ শোয়েব ও সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক হিসেবে তাহমিন আহমদ সিলেট তথা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। চেম্বার নেতৃবৃন্দ তার সার্বিক সফলতা কামনা করেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.