Sylhet Today 24 PRINT

জাফলংয়ে মাটি চাপায় কিশোরীর মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১২ নভেম্বর, ২০১৫

সিলেটের গোয়াইনঘাটে  জাফলংয়ে পাথর উত্তোলনের গর্তে মাটি চাপা পড়ে এক কিশোরী নিহত হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে বিজিবি সংগ্রাম সীমান্ত ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম সাবিনা (১০) সে উপজেলার রসুলপুর গ্রামের মৃত বসু মিয়ার মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ি এলাকায় একটি টিলা কেটে খনন করে সেখান থেকে পাথর উত্তোলন করার সময় মাটি চাপা পড়ে সাবিনা। এসময় ঘটনাস্থলেই নিহত হয় সে। স্থানীয় ইউপি সদস্য আরব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এস আই আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.