Sylhet Today 24 PRINT

সিলেট অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০২১

সিলেট থেকে অপহৃত এক কিশোরীকে (১৬) বিয়ানীবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। কিশোরীকে অপহরণের অভিযোগে বিয়ানীবাজারের মাথিউড়া এলাকা থেকে সানাউল আহম্মেদ (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তারকৃত সানাউলকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

সানাউল সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন কামারগাঁও এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে। এরআগে মঙ্গলবার (২৭ এপ্রিল) কোতোয়ালি থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সানাউলকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি আবু ফরহাদ।

তিনি জানান, কিশোরীকে বিভিন্ন ধরণের প্রলোভন দেখিয়ে অপহরণ করে সানাউল। গত ৫ মার্চ রাত ৮টার দিকে অপহরণ করার পর কিশোরীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সানাউল। এ ঘটনায় কিশোরীর মামা বাদী হয়ে থানায় গত ৪ এপ্রিল মামলা দায়ের করেন। পরে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.