Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ৪২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: |  ২৯ এপ্রিল, ২০২১

সুনামগঞ্জে মাদকবিরোধী যৌথ অভিযানে ৪২০ পিস ইয়াবাসহ সিলেটের দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

রোববার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার ধারারগাও খেয়াঘাট এলাকার একটি হোটেলের সামনে থেকে ৪২০ পিস ইয়াবা ও দুইটি মোবাইল ও দুইটি সিমসহ ২ জনকে আটক করে র‍্যাব-৯। 

এসময় তাদের অভিযানে সহযোগী হিসেবে কাজ করে সুনামগ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

আটককৃতরা হল সিলেটের জকিগঞ্জ থানার আইওর গ্রামের মতোছিন আলীর ছেলে আজিজ উদ্দিন (৩২) ও সিলেটের শাহপরান থানার দোলইপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে বাছেদ আহম্মদ (৪০)। তারা দুইজনই মাদক আইনে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

র‍্যাব-৯ এর কোম্পানি অধিনায়ক লে. কামান্ডার সিঞ্চন আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা ওয়ারেন্টভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছি। উদ্ধারকৃত আলামতসহ সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা ও আসামিদের হস্তান্তর করা হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.