Sylhet Today 24 PRINT

ওসমানীতে নারীর মরদেহ, পরিচয় জানতে চায় পুলিশ

যুগভেরী ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০২১

সিলেটে এক অজ্ঞাতনামা নারীর লাশের পরিচয় খোঁজছে পুলিশ। আনুমানিক ৫৫ বছর বয়স্ক এই নারীর মৃতদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের ২য় তলার সিড়ির পাশে একজন অজ্ঞাতনামা নারীকে অসুস্থ অবস্থায় দেখতে পান লোকজন। পরে লোকজন পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কোতোয়ালী মডেল থানা পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করছে। কেউ যদি লাশটি চিনতে পারেন তাহলে পুলিশের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। বর্তমানে মৃতদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.