Sylhet Today 24 PRINT

পুলিশ ফাঁড়ির নিকট থেকে শিশুর হাত ও মাথার খুলি উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের পূর্ব পাশে নোয়াহাটি এলাকায় তেলিয়াপাড়া ( হরষপুর) পুলিশ ফাঁড়ির নিকট থেকে অজ্ঞাত শিশুর একটি খণ্ডিত হাত ও মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় এক নারী মাটির চুলা মেরামতের জন্য বাড়ির পাশের জমি থেকে মাটি নিতে আসলে একটি শিশুর কাটা হাত দেখতে পায়। বিষয়টি তিনি আশপাশের লোকজনকে ডেকে দেখালে তারা তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে এসআই দ্রুবেশ চক্রবর্তী নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে একটি খণ্ডিত হাত ও মাথার খুলি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

হরষপুর পুলিশ ফাঁড়ির এসআই দ্রুবেশ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে। আমরা খোঁজ খবর নিচ্ছি। সম্ভবত কোন কবরস্থান থেকে কুকুর বা অন্য কোন প্রাণী এটা এনে ফেলে থাকতে পারে। উদ্ধারকৃত হাত ও মাথার খুলি আগামীকাল ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.