Sylhet Today 24 PRINT

তাহিরপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি  |  ৩০ এপ্রিল, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুরে পানিতে ডুবে নাহিদুল ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু নাহিদুল সদর ইউনিয়নের গোবিন্দ শ্রী গ্রামের মিস্টার নুরের ছেলে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল )সন্ধ্যা ৬ টার সময় উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দ শ্রী গ্রামে এই ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দ শ্রী গ্রামে বিকালে অন্য শিশুদের সাথে ইয়ামিন খেলতে বের হয়। সন্ধ্যার কিছুক্ষণ আগে তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুজির পর বাড়ির পিছনে বৌলাই নদীতে তার লাশ ভাসতে দেখেন নিহতের বড় বোন। পরে তাকে উদ্ধার করে পরিবারের সদস্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.