Sylhet Today 24 PRINT

দিরাইয়ে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেল শতাধিক পরিবার

দিরাই প্রতিনিধি: |  ৩০ এপ্রিল, ২০২১

দিরাইয়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন অসহায় শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় দিরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে শতাধিক কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম নজরুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, দিরাই প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই থানার এসআই আজিজুর রহমান,এসআই জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য নুর আলম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.