Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ‘প্রয়াসের’ মানবতার উপহার সামগ্রী বিতরণ

কুলাউড়া প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়ায় সামাজিক সংগঠন প্রয়াসের পক্ষ থেকে অসহায় মানুষকে মানবতার উপহার (খাদ্য সামগ্রী) তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে পৌর শহরের ডাক বাংলা প্রাঙ্গণে ৭০ জনকে এই উপহার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রশীদ সুমন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান আহমেদ টিপু, উপজেলা সেচ্ছাসেবকলীগে সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, ক্লাবের সাবেক সহ সভাপতি সায়েম উদ্দিন রাব্বি, সংগঠক তারেক আহমদ, লিপন আহমদ, তোফাজ্জন খান রকি, ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমদ চৌধুরী বাপ্পী, সাবেক কোষাধক্ষ্য তৌসিফ চৌধুরী, ক্লাবের বর্তমান কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী শুভ, সিনিয়র সহ-সভাপতি-মো. নূর আলী, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক আসনাফ আজিজ, ক্রীড়া ও ইসলামী সংগীত বিষয়ক সম্পাদক মাহবুব আহমদসহ ক্লাবের সদস্যবৃন্দ।

খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, সয়াবিন তেল, পেয়াজ, আলু, লবন ও ছোলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.