Sylhet Today 24 PRINT

বড়লেখায় ইউনিটি প্যারিসের উদ্যোগে ১২০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ০১ মে, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় ইউনিটি বড়লেখা প্যারিসের উদ্যোগে মাহে রমজান ও করোনার প্রভাবে বেকার ও দুস্থ ১২০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

জনপ্রতি ৫ কেজি চাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা বিতরণ করা হয়।

বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের সার্বিক সহযোগিতায় আজ শনিবার দুপুরে পৌর শহরের ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে বিতরণ অনুষ্ঠান হয়।

এতে সভাপতিত্ব করেন ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের উপদেষ্টা বদর উদ্দিন।

বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি জসীম উদ্দিন জামীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস বড়লেখা উপজেলা যুগ্ম সম্পাদক ও বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের উপদেষ্টা নাজিম উদ্দিন, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের সাধারণ সম্পাদক জুবের আহমদ, গ্রামতলা নাইট রাইডার্স ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ নুমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.