Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় জাতীয় তরুণ সংঘের উদ্যোগে ঢেউ টিন প্রদান

কুলাউড়া প্রতিনিধি |  ০৩ মে, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়ার অন্যতম সামাজিক ও ক্রীড়া সংগঠন জাতীয় তরুণ সংঘের উদ্যোগে গৃহ নির্মাণের জন্য দুই বাণ্ডেল ঢেউ টিন প্রদান করা হয়েছে।

দেশ ও প্রবাসে থাকা সংগঠনের সকল সদস্যদের অর্থায়নে উপজেলার বাদে মনসুর এলাকার শরীফ মিয়ার হাতে এ ঢেউটিন তুলে দেওয়া হয়। সোমবার বেলা তিনটার দিকে পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় ঢেউটিন প্রদানে উপস্থিত ছিলেন সংগঠনের উপ‌দেষ্টা আনোয়ারুল হক লাভলু সভাপতি আবুল খয়ের ফয়ছল, সহ সভাপতি শফিক মিয়া আফিয়ান, কোষাধ্যক্ষ আব্দুর রহিম লিটন প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.