Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চিত্রাঙ্কন প্রতিযোগীতা সম্পন্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৩ নভেম্বর, ২০১৫

শ্রীমঙ্গল চারুকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ‘যেমন খুশি  আঁক’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আজ শুক্রবার (১৩ নভেম্বর) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে ৪টি গ্রুপে বিজয়ী ১২ জনকে পুরস্কার প্রদান করা হয়। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী আশরাফ উদ্দিন, শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমির পরিচালক বিকুল চক্রবর্ত্তী, চারুকলার শিক্ষক মিহির ভৌমিক, শেখর রঞ্জন রায়,  পলি সাহা ও পুজা দাশ গুপ্তা। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা এ কে এম রফিকুল হক, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মুজিবুর রহমান রেনু, মিলন দাশ গুপ্ত ও ব্যবসায়ী উত্তম দেবনাথ।।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.