Sylhet Today 24 PRINT

ছাতকে প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি |  ০৪ মে, ২০২১

সুনামগঞ্জের ছাতকে সোলার লাইট ট্র্যাপ ও বোরো ধান ব্রি-৮৮ প্রদর্শনী এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩মে) বিকেলে কৃষি সম্প্রসারণ ছাতকের উদ্যোগে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকায় এ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্য সদরুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রদর্শনী ও মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. রফিকুল ইসলাম। কৃষকদের মধ্যে বক্তব্য দেন, জসিম উদ্দিন। এসময় স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.