Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৪ মে, ২০২১

দীর্ঘ খরা শেষে দেখা মিলেছে বৃষ্টির। সোম ও মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে ঝড় ও বৃষ্টি হয়েছে। এই দুদিনে দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের প্রধান কার্যালয়ের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, মঙ্গলবার দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই উপজেলায় ৫১ মিলিমিটার বৃষ্টি হয়।

এদিকে সারাদিনব্যাপী বৃষ্টিপাতের ফলে ফলে দুর্ভোগেও পড়তে হয়েছে অনেককে। বিশেষ করে দিনমজুরেরা কাজে যেতে পারেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.