Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৩ নভেম্বর, ২০১৫

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে লাখাই উপজেলার বামৈ থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী জিপ (চান্দের গাড়ি) শহরতলীর রিচি এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হন। আহত হন ১৫ যাত্রী।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.