Sylhet Today 24 PRINT

সুবিদ বাজারে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহি নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মে, ২০২১

ফাইল ছবি

সিলেট নগরের সুবিদ বাজারে বেপোরোয়া ট্রাকের ধাক্কায় এক মোটচর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে সুলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদ বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষিনকভাবে নিহতের পরিচয় জানা যায় নি।

ঘটনাস্থল থেকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বেলা) সিলেটের সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার এ তথ্য জানয়েছেন।

শাহ শাহেদা বলেন, কোম্পানীগঞ্জ থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরা সাইকেল আরোহী মারা যায়। তাের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে।

স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রেখেছে বলে জানান শাহ শাহেদা।

সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফরহাদ বলেন, দুর্ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.