নিজস্ব প্রতিবেদক | ০৬ মে, ২০২১
বুধবার সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের াভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকিরের নেতৃত্বে এ অভিযানে মোঃ নুরুজ্জামান সানি (৩০), ও মোঃ শওকত আলী (২৮) দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৭৯৫ পিস ভারতীয় চকলেট এবং ১টি নাম্বার বিহীন অটোরিক্সা উদ্ধার করে পুলিশ।
তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মাইনুল জাকির।