Sylhet Today 24 PRINT

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ছাতকের যুবকের মৃত্যু

ছাতক প্রতিনিধি |  ০৬ মে, ২০২১

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ছাতকের যুবক আহমদ আলী মৃত্যুবরণ করেছে। বুধবার (৫ মে) ভোরে কুমিল্লা সদর দক্ষিণ থানা পাদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আহমদ আলী চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহী নুহা মাইক্রোবাস যোগে সিলেট ফিরছিলেন। ভোরে বিশ্বরোড এলাকায় একটি ট্রাক মাইক্রোবাসকে চাপা দিলে আহমদ আলী গুরুতর আহত হয়। তাকে আহত অবস্থায় অন্যান্য যাত্রীরা কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সন্ধ্যায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে আহমদ আলী। তিনি ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা মকবুল আলীর পুত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.