Sylhet Today 24 PRINT

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন এসএমপি\'র তিন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মে, ২০২১

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন সিলেট মহানগর পুলিশের তিনজন সহকারী পুলিশ সুপার।

বৃহস্পতিবার (৬ মে) এসএমপি'র সদর দপ্তরে কমিশনার মো. নিশারুল আরিফ তাদেরকে রেংক বেজ পরিয়ে দেন।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (মোগলাবাজার থানা) পলাশ রঞ্জন দে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) রাখী রানী দাস এবং সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) আহমেদ পেয়ার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মো. শফিকুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.