Sylhet Today 24 PRINT

তাহিরপুরে নতুন সংস্কার করা সড়কে ভাঙ্গন

তাহিরপুর প্রতিনিধি |  ০৬ মে, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক তাহিরপুর-আনোয়ারপুর-সুনামগঞ্জ সড়ক। সড়কটি দীর্ঘ দিন ভাঙাচোরা থাকার পর সম্প্রতি মেরামত করা হয়েছে। এতে করে যানবাহন চলাচলে স্বস্তি পেলেও এই সড়কের দু-পাশের মাটি সড়ে যাচ্ছে।

ফলে বৃষ্টিপাত শুরু হওয়ায় ভাঙনের আশংকা দেখা দিয়েছে। অনেক স্থানে ভাঙ্গেও গেছে। বর্ষায় ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হবে এখনেই প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়া হলে।  

জানা যায়, জেলার ১১টি উপজেলার মধ্যে তাহিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ। আর এই উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক তাহিরপুর-আনোয়ার-সুনামগঞ্জ সড়ক। এ সড়কের ৫কিলোমিটার অংশে সম্প্রতি মেরামত কাজ হলেও সড়কের দু-পাশে বল্ক না দিয়ে মাটি দেওয়া হয়েছে। ফলে বৃষ্টিসহ নানান কারনে সেই মাটি সড়ে যাওয়ায় ভাঙ্গন শুরু হয়েছে। এছাড়াও এ সড়কে দুটি ব্রীজের সংযোগ অংশে মাটি সরে ভাঙ্গন শুরু হয়েছে। এতে করে মূল সড়কে বিভিন্ন অংশে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। এছাড়াও সড়কে যানবাহন চলাচলে দূঘটনার আশংকা রয়েছে বলে জানান স্থানীয় এলাকাবাসী ও চলাচলকারী মানুষ জন। কারন বর্ষায় শনির হাওরের ডেউ আছড়ে পড়ে এই সড়কেই।

উপজেলার বাসিন্দারা বলেন, এই সড়কটি উপজেলার প্রধান সড়ক। দীর্ঘদিন ভাঙ্গন থাকায় চরম দূর্ভোগের শিকার হয়েছে সর্বস্থরের মানুষ সহ দেশ-বিদেশের আগত পর্যটকগন। সম্প্রতি মেরামত কাজ সম্পূর্ন হওয়ায় স্বস্তি মিললেও এখন সড়কের দুপাশে দেওয়া মাটি সরে ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের উচিত হবে বড় ধরনের ভাঙ্গন ঠেকাতে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করা।    

টমটম চালক সুজন মিয়া জানান, সড়কটি উপজেলার জন্য খুবেই গুরুত্বপূর্ণ। সড়কটির দু-পাশের মাটি সড়ে যাওয়ায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে। এই সড়কের কয়েকটি ব্রিজ সংযোগের মাটিও সড়ে গেছে। এখনেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে মূল সড়কটি ভাঙ্গনের শিকার হবে। আর বর্ষায় এই ভাঙ্গন বড় আকার ধারন করবে এতে করে আবারও যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হবে।

চিসকা গ্রামের বাসিন্দা আলমগীর মিয়া জানান, সড়কে সম্প্রতি মেরামত করা হলেও সড়কের উত্তর দিকে বল্ক বসানো হয় নি। সড়কে মাটি দেওয়া হয়েছে। এর ফলে এখন বৃষ্টিপাত শুরু হওয়ায় মাটি সড়ে যাচ্ছে বর্ষায় ভাঙ্গনের প্রভাব বেশী হবে। এভাবে মাটি সড়ে গেলে মূল সড়কে ভাঙ্গন দেখা দিবে। অনেক স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়েছে।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল বলেন, তাহিরপুর-আনোয়াপর সড়কটি উপজেলার জন্য খুবেই গুরুত্বপূর্ন। তাই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলব যাতে করে দ্রুত পদক্ষেপ গ্রহন করে।
 
সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করার জন্য মোবাইলে কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া যায় নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.