Sylhet Today 24 PRINT

সুজানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি |  ০৬ মে, ২০২১

বড়লেখার হাশিমপুরে বুধবার প্রধান অতিথি হিসেবে নব প্রতিষ্ঠিত সুজানগর ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের পৃথক দুইটি একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

তিন তলা বিশিষ্ট একটি ভবনের অর্থায়ন ও বাস্তবায়ন করছে আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশন এবং অপর ভবনের অর্থায়ন ও বাস্তবায়ন করছেন কুয়েত প্রবাসী ব্যবসায়ী এনামুল হক।

ভবন নির্মাণ কাজের উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি ও ভবন দাতা দুবাই প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম, কুয়েত প্রবাসী এনামুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান ছাব্বির আহমদ, সাংবাদিক আব্দুর রব, স্কুলের ভুমিদাতা মুজিবুল ইসলাম তারেক, সমাজসেবক সমছ উদ্দিন, আব্দুল বাছিত, আজির উদ্দিন, তাজ উদ্দিন শেখ, সিরাজুল ইসলাম রিপন প্রমুখ।

নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলান আব্দুল বাছিত।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.