Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৬ মে, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার অসহায় ও হতদরিদ্র ৩ হাজার ৮১ জনের  মাঝে (জিআর) নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) সকাল ১১টায় কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের জনপ্রতি ৪৫০ টাকা করে (জিআর) নগদ অর্থ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে নগদ অর্থ বিতরন অনুষ্ঠানের উদ্ধোধন করেন সাবেক চিফ হুইফ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে (জিআর) নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, মহিলা কাউন্সিলর মোছাঃ মুসলিমা বেগম প্রমুখ। বৃহস্পতিবার কমলগঞ্জের পতনঊষার, শমশেরনগরসহ বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের জিআরের নগদ অর্থ বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.