Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ২০০ পরিবারের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৬ মে, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা সংকটে কর্মহীন ও রমজান উপলক্ষে অসহায় ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মরহুম হাজী আরব উল্ল্যাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৬ মে) বিকাল সাড়ে ৩টায় পতনঊষার ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ মো. জহির উদ্দিনের অর্থায়নে এসব ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল।

পতনঊষার ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা রিপন ইসলাম ময়নুলের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, পতনঊষার ইউপি সদস্য সায়েক আহমদ, এখলাছ আহমদ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাজিদুর রহমান সাজু, জয়নাল আবেদীন, কুয়েত আওয়ামীলীগের যুগ্ম  সাধারণ সম্পাদক মো. মুসা চৌধুরী, মরহুম হাজী আরব উল্ল্যাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি খলিলুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইলিয়াছুর রহমান পংখী, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল তরফদার, ফয়ছল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ২৩০ পরিবারের মাঝে ইফতার ও ত্রাণ সমাগ্রী ও ১টি করে মাস্ক প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.