Sylhet Today 24 PRINT

শুক্রবার দিলদার হোসেন সেলিমের জানাজা

নিজস্ব প্রতিবেদক  |  ০৬ মে, ২০২১

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের জানাজা শুক্রবার (৭ মে) অনুষ্ঠিত হবে।

শুক্রবার বাদ জুম্মা হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত খেলার মাঠে।

আর তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর গোয়াইনঘাট উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয় মাঠে।

তৃতীয় নামাজের জানাজা শেষে গোয়াইনঘাটে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সিলেট জেলা বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন।

দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিস-সহ নানা রোগে ভোগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই তিনি বুধবার রাত পৌনে ১০টার দিকে মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.