Sylhet Today 24 PRINT

জাফলংয়ের পিয়াইন নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৩ নভেম্বর, ২০১৫

সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ের পিয়ান নদীতে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম শাওন আহমেদ (২০)। সে ঢাকা যাত্রাবাড়ির সিরাজীবাগ এলাকার বাসিন্দা জামাল মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার শাওন ও তার ৭-৮ জন বন্ধু মিলে ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে আসে। বিকেলে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায়
তারা গোসল করতে নামে। এসময় সাঁতার না জানায় স্রোতের তোড়ে তলিয়ে যায় শাওন। স্থানীয় লোকজন তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.