Sylhet Today 24 PRINT

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ০৮ মে, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র উদ্যোগে ৩৫০ পরিবারকে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

প্রত্যেক পরিবারকে নগদ ১ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

এ উপলক্ষে শনিবার (৮ মে) দুপুরে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। বড়লেখা প্রেসক্লাব, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব ও দুর্বার মুক্ত স্কাউট এতে সহযোগিতা করে।

এতে সভাপতিত্ব করেন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র সভাপতি নাজিম উদ্দিন।

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র বড়লেখা প্রতিনিধি উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন ও শিক্ষক বদরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, প্রিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান, ডা. নজরুল ইসলাম, বড়লেখা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক ফুটবলার শফিকুর রহমান, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, প্রভাষক এমএ হাছান, বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র সদস্য কামরুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.