Sylhet Today 24 PRINT

প্রভাষক গিয়াস উদ্দিন আর নেই

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৯ মে, ২০২১

৩৩ তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত সিলেট সরকারি মহিলা কলেজের প্রভাষক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী ও মো. গিয়াস উদ্দিন ‘লিভার সিরোসিসে' আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

রোববার (৯ মে) দুপুর দেড়টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন অর্থনীতি অ্যালমনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাশ্মীর রেজা চৌধুরী।

মো. গিয়াস উদ্দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৫ তম ব্যাচের ছাত্র ছিলেন। অর্থনীতি বিভাগের অসামান্য ফল ও সামাজিক বিজ্ঞান অনুষদে সর্বোচ্চ মার্কস প্রাপ্তির স্বীকৃতি স্বরূপ মো. গিয়াস গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তনে ‘উপাচার্য স্বর্ণপদক’ লাভ করেন।

অপরদিকে ৩৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এ শিক্ষা ক্যাডারের সুপারিশের মাধ্যমে সিলেট সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগে প্রভাষক পদে যোগদান করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছে অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক কাশ্মীর রেজা চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.