Sylhet Today 24 PRINT

সিলেটের বিভাগীয় কমিশনার বদলি, নতুন কমিশনার খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক  |  ০৯ মে, ২০২১

সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমানকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মো. খলিলুর রহমানকে। তিনি অতিরিক্ত সচিব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত ছিলেন।

রবিবার (৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সিলেট বিভাগের কমিশনার করা হয়।

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.