Sylhet Today 24 PRINT

বড়লেখায় ১৮৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মে, ২০২১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শনিবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার দাসেরবাজার ইউনিয়নের উত্তর লঘাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে উপজেলার রাঙ্গীনগর গ্রামের হাজী লেছু মিয়ার ছেলে মো. নোমান হোসেন (৩১) ও উত্তর লঘাটি গ্রামের মো. বিলাল হোসেনের ছেলে রিপন আহমদ (২৯)।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে তাদের বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা করেছে। রোববার (৯ মে) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল বড়লেখা উপজেলার উত্তর লঘাটি এলাকা অভিযান চালায়। এসময় ১ হাজার ৮৫০ পিস ইয়াবা জব্দসহ মো. নোমান হোসেন ও মো. রিপন আহমদকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেন র‌্যাব-৯ এর মেজর শওকাতুল মোনায়েম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান আল আলম, সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার প্রমুখ।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার রোববার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে দুজনের নামে মাদক আইনে মামলা করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.