Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের উৎসব ভাতা প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৯ মে, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় ঈদুল ফিতর উপলক্ষে ইমাম মুয়াজ্জিনদের উৎসব ভাতা, নগদ অর্থ ও মসজিদের উন্নয়নে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (৯ মে) সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে পৌর এলাকার ৪২টি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের উৎসব ভাতা হিসেবে ৩ হাজার ২৩১ জনকে নগদ অর্থ বিতরণ ও ৪টি মসজিদের উন্নয়ন কাজের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান। এ সময় পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কমলগঞ্জ পৌর এলাকার ৪২টি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের নগদ ৬৩ হাজার টাকা উৎসব ভাতা প্রদান হিসেবে ৩ হাজার ২৩১ জনকে ৪৫০টাকা করে নগদ অর্থ ১৫ লক্ষ ৩৬ হাজার ৪৫০টাকা বিতরণ ও ৪টি মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ সাড়ে ৫লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.