Sylhet Today 24 PRINT

বড়লেখায় ১০০ জন মুক্তিযোদ্ধার মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ০৯ মে, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় ঈদ উপহার হিসেবে যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবক জাকির হোসেন জুমনের উদ্যোগে ১০০ জন মুক্তিযোদ্ধার মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (০৯ মে) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে খাদ্যগুলো বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ৩ কেজি পিঁয়াজ, ২ কেজি ডাল, ১ লিটার ভোজ্যতেল ও ১ প্যাকেট সেমাই দেওয়া হয়েছে।  

এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান  মুহাম্মদ সিরাজ উদ্দিন।  

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিষ দে শুভ্রর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, এখলাছুর রহমান ও ফনি চন্দ্র শীল, কলেজ শিক্ষক বদরুল ইসলাম মনু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ বাদশা, উপজেলা ছাত্রলীগের নেতা ছিদ্রাতুল কাদের আবির প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.