Sylhet Today 24 PRINT

দিলদার সেলিমের মাগফেরাত কামনায় জেলা বিএনপির দোয়া

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০২১

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।

রোববার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের মাগফেরাত ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আহমেদ আরিফ আহমদ আরেফের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাফিজ সমছু ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম তারেক কালামের সুস্থতা কামনা, করোনা মহামারী থেকে সুরক্ষা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপি নেতা মুফতি বদরুন নুর সায়েক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, শামীম আহমদ, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা আব্দুল লতিফ খান, শফিকুর রহমান টুটুল, মাসুক এলাহী, মকবুল আলী, এডভোকেট ইকবাল আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কয়েস আহমদ, আলী আহমদ আলম, যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া, হিবজুর বিশ^াস রাজু, হুমায়ুন কবির তালুকদার, বাদশা মিয়া, শ্রমিক দল নেতা নুরুল ইসলাম বাচ্চু, জুমেল ইসলাম, সামছুল ইসলাম ফয়সল, ফরিদ মিয়া, জাহাঙ্গীর আলম জীবন, শেখ রাসেল, ইলিয়াছ মিয়া, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাছিব ও কামরান আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুহিবুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুনিম লস্কর, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সদরুল ইসলাম লোকমান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক তানিমুল ইসলাম তানিম, মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম শোরেন, সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ চৌধুরী রনি, দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা আইন সম্পাদক নাজমুল হোসেন, সিলেট ল’কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.