Sylhet Today 24 PRINT

করোনায় মারা গেলেন ইদ্রিস ছাতার স্বত্বাধিকারী নাজমুল হোসেন

নিজস্ব প্রতিবেদক |  ১১ মে, ২০২১

সিলেটের প্রাচীনতম ছাতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ইদ্রিস এন্ড কোম্পানি’র স্বত্বাধিকারী ও বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি নগরীর হাওয়াপাড়ার বাসিন্দা নাজমুল হোসেন মাক্কু মিয়া আর নেই।

সোমবার (১০ মে) সকাল সোয়া ৭টার দিকে তিনি নগরীর একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নাজমুল হোসেনের জানাযার নামাজ সোমবার বাদ আসর নগরীর শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.