Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১২ মে, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ৮ কেজি গাঁজাসহ পংকজ দেবনাথ (২৭) নামের যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ মে) ভোররাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন থেকে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সে ওই উপজেলার সুরমা গ্রামের সুভাষ দেবনাথের ছেলে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  

র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মো. অসীম শাতিল এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) একে এম কামরুজ্জামানের নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাদবপুর থানার ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। এসময় ৮ কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারি পংকজ দেবনাথকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.