Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চুনারুঘাট প্রতিনিধি |  ১২ মে, ২০২১

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরে বস্ত্র বিতানগুলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (১২মে) বিকাল সাড়ে পাঁচটায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল।

এ সময় স্বাস্থ্যবিধি না মানায় পাঁচ জনকে আড়াই হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযানে সহায়তা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.