Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজারে বিদেশী মদসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিবেদক |  ১২ মে, ২০২১

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদেশী মদসহ মো. আমিরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ মে) উপজেলার খড়ারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৫৬ বোতল বিদেশীমদ সহ র‌্যাব-৯ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

সে উপজেলার সিংগেরচাক এলাকার মো. আরশ আলীর ছেলে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  

র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার খন্তারগাও সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৫৬ বোতল বিদেশীমদ জব্দসহ পেশাদার মাদক কারবারি মো. আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.