নিজস্ব প্রতিবেদক | ১৩ মে, ২০২১
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে ইয়াবাসহ মোহাম্মদ আলী (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ মে) দুপুরে উপজেলার শাহাজি বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবাসহ র্যাব-৯ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
মোহাম্মদ আলী ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের রজব আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৩ মে) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মো. অসীম শাতিল এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) একে এম কামরুজ্জামানের নেতৃত্বে হবিগঞ্জ জেলার শায়েস্তগঞ্জ থানার শাহাজি বাজারের পুরাতন রাস্তার অলিপুর পুরান গেট এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৬০ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে।